বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন

ময়মনসিংহে সমাবেশের মাধ্যমে হোটেল শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কর্মসূচি সম্পন্ন

হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির ঘোষিত কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। গতকাল (২৫ আগষ্ট) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে ঘোষিত কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়। ইউনিয়নের জেলা কমিটির সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং ফেডারেশনের বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি ও নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন। গত ৭ আগষ্ট ফেডারেশনের বিভাগীয় কমিটির সভায় বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহে সমাবেশের এ কর্মসূচি গ্রহণ করা হয়।

বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ আগষ্ট নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জামালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেত্রকোনা জেলা কমিটির সভাপতি তারা মিয়া, নেত্রকোনা নৌযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রতন মিয়া এবং হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস।

গত ২০ আগষ্ট শেরপুর জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ছামিদুল হক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মিয়ার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, জামালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সমাবেশের পূর্বে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ২৪ আগষ্ট জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের কার্যালয় থেকে শহরের তমালতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে তমালতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জামালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি স্বপন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ।