চট্টগ্রামে মৎস্য শিকারি শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত
গতকাল ২৮ অক্টোবর, ২০২৬ বুধবার বিকাল ৪ ঘটিকায় সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়নের উদ্যেগে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম। সভা পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মোঃ সোহেল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আশিকুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ,সদস্য আলাউদ্দিন, গ্রীজার সমিতির সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন প্রমুখ।
বক্তারা সামুদ্রিক মৎস্য সেক্টরে ২০২২ সালের সরকার ঘোষিত মজুরী বাস্তবায়ন না হওয়ার তীব্র নিন্দা জানান এবং বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে অবিলম্বে মজুরী বোর্ড গঠন করে ন্যূনতম মজুরী ৩০ হাজার টাকা ঘোষণার দাবি জানান। এছাড়াও শ্রমিকদের খাদ্যভাতা, সী-এলাউন্স,কেসিং বোনাস বৃদ্ধি, কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা প্রদান, শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধসহ সামুদ্রিক মৎস্য জাহাজে কর্মরত শ্রমিকদের মেরিন ফিশারীজ থেকে পরিচয়পত্র প্রদানের দাবি জানান। এছাড়াও নেতৃবৃন্দ বাংলাদেশকে মার্কিন গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত বলে প্রমানিত স্টারলিংকের সাথে যুক্ত করা, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপন, পানগাও বন্দর সুইজারল্যান্ডের মেডলগ কোম্পানিকে দেয় যারা মার্কিন বিমান বাহিনীর জন্য এয়ার কার্গো সার্ভিস প্রদান করে ও লালদিয়ার চর মার্কিন সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট মেয়ার্সকে ইজারা প্রদানের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর মার্কিন নৌবাহিনীর সাথে সংশ্লিষ্ট ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার মাধ্যমে বাংলাদেশকে আন্ত: সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধে যুক্ত করার মার্কিন পরিকল্পনা কার্যকরি করার নিন্দা জানান এবং শ্রমিক-কৃষক- দেশপ্রেমিক জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশের আগে শ্রমিকরা সদরঘাট মোড় থেকে মিছিল শুরু হয়ে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ স্থলে এসে সমাবেশ সফল করেন।
বার্তা প্রেরক,
মো: নিরব
