বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রিয় কমিটির সভা আজ (১৬ এপ্রল) সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহমত আলী, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রিয় সদস্য আতিকুল ইসলাম টিটু, কৃষ্ণা সরকার, লিটন বিশ্বাস, রবিউল আলম মিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব শ্রমিক শ্রেণির উপর শোষণ নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার প্রেক্ষিতে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে অসংখ্য মানুষের প্রাণহানিসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসী শ্রমিকদের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। এই যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানিখাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্যাসসহ পেট্রোল অকটেনের সংকটে পরিবহন খাতসহ পোশাক শিল্পে বিপর্যয়ের মধ্যে পড়ছে। ফলে দেশের শিল্প কারখানা গভীর সংকটে পতিতি হওয়ায় ছাঁটাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।
নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টরের চলমান আন্দোলনের ঘটনা তুলে ধরে আন্দোলনকামি শ্রমিক ও শ্রমিক সংগঠনকে দমনের লক্ষ্যে মালিক শ্রেণি পরিকল্পিত মামলা-মোকদ্দমা চালিয়ে হয়রানি করছে। এর বিরুদ্ধে সভায় পরিকল্পিত ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। নেতৃবৃন্দ
