বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের শিল্পাঞ্চল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা কমিটির উদ্যোগে উপজেলার কাশর এলাকায় ২৬ আগষ্ট বিকাল ৫টায় শিল্পাঞ্চল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ বক্তব্য রাখেন।

সমাবেশে অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা এবং শ্রমিকদের সংগঠন করার অধিকার হরণের লক্ষ্যে টার্মিনেশন ও ছাঁটাই- নির্যাতন এবং ব্ল্যাকলিস্টের নামে শ্রমিক হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।