চট্টগ্রামে নির্মাণ শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত
আজ (শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রাম নগরীর জলসা অফিস কার্যালয়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক সংঘের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিন এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এমরান হোসেন সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেক হোসেন, নির্মাণ শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হাসান, প্রচার সম্পাদক সাগর ও আইয়ুব প্রমূখ।
সভায় নেতৃবৃন্দরা নির্মাণ সেক্টরে কর্মরত শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ ও নিরাপত্তার জন্য সেফটি সরঞ্জাম নিশ্চিত করা ও সরকার ঘোষিত মুজুরি, শ্রমআইন বাস্তবায়নসহ এই সেক্টরের শ্রমিকদের উপর সকল প্রকার জুলুম-নির্যাতন-ও হয়রানি বন্ধসহ সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
