জাতীয় ছাত্রদল

জাতীয় ছাত্রদলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী পালন করুন

জাতীয় ছাত্রদলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী পালনের আহবান জানিয়েছেন সংগঠনের আহবায়ক আমীর হামজা এবং যুগ্ম আহবায়ক আল হাদী। আজ (শুক্রবার) এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সকল নেতা-কর্মিদের প্রতি এ আহবান জানান নেতৃদ্বয়। একই সাথে ২৩ আগষ্ট কেন্দ্রিয় কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রচারপত্র ও পোস্টার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রচার পত্রে সংগঠনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। একই সাথে বর্তমান সময়ে ছাত্র সমাজের করণীয় তুলে ধরা হয়েছে।