বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন

হোটেল শ্রমিক ইউনিয়নের পল্টন থানা কমিটির কর্মিসভা অনুষ্ঠিত

গত ২০ আগস্ট বিকেল ৫টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগরের উদ্যোগে মোঃ নওশাদ-এর সভাপতিত্বে গুলিস্তান অফিসে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান ও সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সম্পাদক জহিরুল ইসলাম বাদলসহ ইউনিয়নের অন্যতম নেতৃত্ব তাজুল ইসলাম, কবির উকিল ও আব্দুল মালেক। কর্মীসভা পরিচালনা করেন সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, নিম্নতম মজুরি গেজেট নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবিতে ৩১ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার জন্য সকাল ৯ টায় জমায়েত হয়ে কেন্দ্রীয় সমাবেশে মিছিল সহকারে যোগদান করা হবে।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর সম্মেলনকে সামনে রেখে পল্টন থানা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। নেতৃবৃন্ চলমান আন্দোলনকে অগ্রসর করার জন্য সৎ সংগ্রামী সাহসী আদর্শিক সংগঠন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে পল্টন থানার সম্মেলন প্রস্তুতি কমিটি ও নতুন নির্বাচিত নেতৃত্ব শক্তিশালী সংগঠন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।