বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন

চট্টগ্রামে হোটেল শ্রমিক ফেডারেশনের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

গতকাল (২১ আগস্ট) শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিটির আহ্বায়ক শ্রমিকনেতা মোঃ সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেনের পরিচালনায় চট্টগ্রাম জুবলি রোড অবস্থিত জলসা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, হোটেল সেক্টরে ২০২৫ সালের ৫ মে নিম্নতম মজুরির গেজেট ঘোষণা করে। অদ্যাবধি ঘোষিত মজুরি বাস্তবায়ন করা হয় নি। হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের আন্দোলনের ফলে সরকার ৩০ জুনের মধ্যে মজুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয় নি। ফলে অবিলম্বে সরকার ঘোষিত মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ৩১ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচি সফল করতে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর সহ-সভাপতি আক্তরুজ্জামান খান এবং যুগ্ম সম্পাদক সাদেক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম রহমান দুলাল, মোঃ হেলাল, যুগ্ম-আহ্বায়ক, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ ফরহাদ চট্টগ্রাম, হারুনুর রশিদ লাকসাম, আল আমিন, চট্টগ্রাম, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল রশিদ, ফেনী, মোঃ জাকির হোসেন, মোঃ মনির হোসেন, কামরুল ইসলাম, আব্দুল জলিল, মোহাম্মদ সোহাগ, মোঃ জাহাঙ্গীর, লাকসাম, মোহাম্মদ জসিম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, চট্টগ্রাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ রবিন, জাতীয় ছাত্রদলের শেলি প্রদীপ্ত জামান, বাংলাদেশ ওএস কে গার্মেন্টস এন্ড টেক্সটাই শ্রমিক ফেডারেশনে নেতা আব্দুল রাজ্জাক।

এছাড়াও প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হোসেন, সহ-সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।